শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অবসর নেননি, আলোচিত পোস্টের ব্যাখ্যা দিলেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ পড়া হয়েছে

অভিনয় জগতে বিক্রান্ত ম্যাসির পদচারণা দীর্ঘদিনের। সেই ২০০৭ সাল থেকে বিনোদনের বিভিন্ন মাধ্যমে কাজ করে চলেছেন তিনি। তবে সাফল্য বা আকাশছোঁয়া জনপ্রিয়তা বলতে যা বোঝায়, সেটার দেখা পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে ২০২৩ সাল পর্যন্ত। গত বছর বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমা দিয়ে সবার নজর কাড়েন তিনি। তবে সম্প্রতি আচমকা অভিনয়কে বিদায় বলার ঘোষণা দিয়ে বসেন এই অভিনেতা।

ইন্সটাগ্রামে দেওয়া এক ঘোষণায় ৩৭ বছর বয়সি এই অভিনেতা অনুরাগীদের জানিয়ে দেন, অভিনয় ছেড়ে এখন পরিবার-পরিজনকে সময় দিতে চান তিনি।

তবে সেই পোস্টের ২৪ ঘন্টা কাটার আগেই আসল বিষয়টি প্রকাশ্যে এলো। যা নিজেই অভিনেতা প্রকাশ্যে আনলেন। তার সেই পোস্ট ঘিরে যখন সরগরম বলিউড, ঠিক সেই সময়ই সবার ভুল ভেঙে দিলেন বিক্রান্ত।

তার ‘অবসর’ ঘোষণার পর বিক্রান্তের একান্ত সাক্ষাৎকার নিতে চায় অনেক সংবাদমাধ্যমই। তেমনই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিক্রান্ত ম্যাসি জানান, তিনি অবসর নিচ্ছেন এমনটা তিনি তার পোস্টে বলেননি। তিনি নিছকই বিরতি নিচ্ছেন। টানা কাজের পর শুধু মাত্র কিছুদিনের জন্যে তিনি বিশ্রামে যাচ্ছেন। তবে তার মানে একদমই এই নয় যে, তিনি চিরতরে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানাচ্ছেন। তার অনুরাগীরা তার এই বার্তার ভুল ব্যাখ্যা করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024