শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আগামীতে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি তালিকাভুক্ত হবে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ পড়া হয়েছে

আগামীতে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি তালিকাভুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক ও আর্মি ইন্সটিটিউট অব বিজনের অ্যাডমিনিস্ট্রেশনের ডিজি মেজর জেনারেল (অব:) মোহাম্মদ কামরুজ্জামান, এমবিএ। তিনি আরও বলেছেন, শেয়ারবাজারে যত বেশি ভালো মানের কোম্পানি থাকবে শেয়ারবাজার তত বেশি উন্নত হবে। অতীতে বেশ কিছু খারাপ কোম্পানি তালিকাভুক্ত হবার কারণে শেয়ারবাজার বর্তমান অবস্থায় পৌঁছেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএসইর ট্রেনিং একাডেমিতে সাভারের আর্মি ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের আয়োজিত পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য শেয়ারবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক কর্মশালায় তিনি এ কথা বলেন।

কর্মশালায় ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহ বলেন, আজকের প্রোগ্রামটি শেয়ারবাজার সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করায় আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। আপনারা এই কর্মশালা থেকে শেয়ারবাজার সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞান অর্জন করতে পারবেন। যা ভবিষ্যতে আপনাদের শেয়ারবাজারে বিনিয়োগ এবং কর্মক্ষেত্রে সহায়তা করবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল-আমিন রহমান। মূল প্রবন্ধে তিনি শেয়ারবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা ও শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, শেয়ারবাজারের প্রবৃদ্ধি ও বিনিয়োগ কৌশলসহ বিভিন্ন বিষয়ের আলোকপাত করেন।

সমাপনী বক্তব্যে ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, শেয়ংারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কখন, কোথায় এবং কেন বিনিয়োগ করবেন তা জানা প্রয়োজন। এই জন্য বিনিয়োগ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমোশনাল হয়ে বিনিয়োগ করা যাবে না। এছাড়াও কোম্পানির পারফরমেন্স ও উদ্যোক্তা, পরিচালক দেখে শেয়ারের দাম যখন কম থাকে তখন বিনিয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে শেয়ারবাজারে অনেক নিম্নমানের আইপিও এসেছে। যা শেয়ারবাজারকে ক্ষতিগ্রস্ত করেছে। এজন্য নিম্নমানের আইপিও বন্ধের বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে । এছাড়া বিদেশে টাকা পাচার বন্ধ করা হয়েছে। যেটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024