নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম হুমায়ুন কবীর।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
হুমায়ুন কবীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন ছিলেন। এখন সেই আদেশটি বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।