শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মেহজাবীনের গোপন তথ্য ফাঁস করলেন ফারিণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ পড়া হয়েছে

শোবিজের জনপ্রিয় দুই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। সিনেমা, ওটিটি ও নাটকে অভিনয়ের মাধ্যমে দুজনেই জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। কাজের বাইরে ব্যক্তিগত জীবনেও তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।

কখনোই কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী মনে না করে একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বজায় রেখে নিজেদের মতো করে কাজ করছেন তারা। এবার এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে মেহজাবীন তথ্য ফাঁস করলেন ফারিণ।

সেখানে এক দ্বৈত বক্তব্যে নিজেদের সম্পর্ক, একসঙ্গে কাটানোর অভিজ্ঞতা শেয়ার করেন তারা। ফারিণ বলেন, মেহজাবীন আপু কিন্তু অনলাইন শপিং অ্যাডিক্ট, এটা কি কেউ জানে কি না, জানি না। তিনি প্রতিদিনই কিছু না কিছু অর্ডার করেন অনলাইনে এবং প্রতিদিনই পার্সেল আসে তার।

ফারিণের এ কথা শুনে হাসতে থাকেন মেহজাবীন। একমত প্রকাশ করে তিনিও বলেন, ‘হ্যাঁ এটা ভেরি ভেরি ট্রু। আমার এধরণের একটা ‘সুস্থ অ্যাডিকশন’ আছে। আসলে আমি শপিং পছন্দ করি, এবং শুধু নিজের জন্যই না, নিজের ফ্যামিলির জন্য, বন্ধুর জন্য সবার জন্যই কিনতে ইচ্ছা করে।

অভিনেত্রী আরও বলেন, এটা ফারিণ দেখেছে, আমি কি কি কিনি। আমরা ট্রিপে একটা ফাঁকা লাগেজ নিয়ে যাই, শুধুমাত্র কেনাকাটা করে, অনলাইন থেকে কিনে ওইটাকে আবার নিয়ে আসি।

প্রসঙ্গত, বর্তমানে ‘প্রিয় মালতী’ নিয়ে ব্যস্ত মেহজাবীন। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ট্যুরে রয়েছে সিনেমাটি। অন্যদিকে ফারিণের হাতে রয়েছে নির্মাতা কাজল আরেফিনের ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। সব মিলিয়ে দুজনেই সমানতালেই নিজেদের ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024