শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শাকিবের ‘দরদ’কে পাকিস্তানের না

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ পড়া হয়েছে

সম্প্রতি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমা। ছবির নির্মাতা শুরু থেকেই বলে আসছিলেন বাংলাদেশ ও ভারতে একই দিনে মুক্তি পাবে ছবিটি। গত ১৫ নভেম্বর বাংলাদেশে মুতি পাওয়া এই ছবিটি প্যান ইন্ডিয়ান বলা হলেও এখনও ভারতে মুক্তি পায়নি।

এদিকে পাকিস্তানেও বাংলাদেশের সিনেমার বাজার তৈরি হয়েছে। গত ঈদে বাংলাদেশের ‘মোনা: জ্বীন-২’ পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদসহ বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সর্বশেষ ‘দরদ’ সিনেমা পাকিস্তানে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুখ ফিরিয়ে নেয় দেশটির প্রদর্শকরা। জানা গেছে, প্রিভিউয়ের পর পাকিস্তানে ছবিটির মুক্তি প্রত্যাখ্যান করা হয়েছে।

শাকিবের ‘দরদ’কে পাকিস্তানের না

এ প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন সংবাদমাধ্যমকে বলেন, একটি প্রিভিউ কমিটি প্রত্যাখ্যান করেছে। আরও কমিটি আছে, তারা দেখার পর গৃহীত হতে পারে।ভারতে ছবি মুক্তি পেল না কেন জানতে চাইলে তিনি বলেন, ভারতে ছবি মুক্তির ব্যাপারে কথা চলছে। আগামী মাসে ইতিবাচক খবর জানতে পারবো।

সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। এতে শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। আরও রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, রাহুল দেব প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024