শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শিশুদের জন্য সিসিমপুরের নতুন আয়োজন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ পড়া হয়েছে

এবার শিশুদের জন্য নতুন আয়োজন নিয়ে এলো জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। বাংলা ভাষার অত্যন্ত জনপ্রিয় ও প্রচলিত ৪০টি শিশুতোষ ছড়া নিয়ে সিসিমপুর তৈরি করেছে ছড়ার সিরিজ।

শিশুদের প্রিয় বন্ধু হালুম, টুকটুকি, ইকরি ও শিকু আবৃত্তি করেছে ছড়াগুলো। ‘ইউএসএআইডি’ সিসিমপুর প্রকল্পের অধীনে শিশুদের জন্য শুদ্ধ বাংলা উচ্চারণে মানসম্মত এই ভিডিও কনটেন্টগুলো নির্মিত হয়েছে ইউএসএআইডি-বাংলাদেশের সার্বিক সহযোগিতায়।
নির্মিত ছড়াগুলোর অধিকাংশই নেওয়া হয়েছে প্রাক-প্রাথমিকের দ্বিতীয় শ্রেণির পাঠ্যবই থেকে। এতে শিশুরা তাদের পাঠ্যবইয়ের ছড়াগুলো আরও বেশি আগ্রহ এবং আনন্দের সঙ্গে শিখবে। পাশাপাশি পাঠ্যবইয়ের বাইরের জনপ্রিয় ও মজার ছড়াও আছে। যা শিশুদের সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে সহায়ক হবে।

সিসিমপুর সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সিসিমপুরের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রচার শুরু হয়েছে নির্মিত ছড়াগুলোর। এ ছাড়া সিসিমপুর অ্যাপস, বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং নানা ধরনের কমিউনিটি কার্যক্রমের মাধ্যমেও শিশু এবং অভিভাবকদের কাছে ছড়াগুলো পৌঁছানো হবে।

এ প্রসঙ্গে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ (এসডব্লিউবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও ইউএসএআইডি’স সিসিমপুর প্রকল্পের চিফ অব পার্টি মোহাম্মদ শাহ আলম বলেন, আমরা জানি, ছড়া এমন একটি মাধ্যম, যা শিশুদের ভাষা শেখায় দারুণ সহায়ক। নতুন নতুন শব্দের অভিযোজন, শব্দের উচ্চারণ, ছন্দ, দ্যোতনা, বাক্যগঠন, সৃজনশীলতা ও কল্পনাশক্তি বিকাশে ছড়া অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এই বিষয়টিকে মাথায় রেখে প্রথম ধাপে ৪০টি ছড়ার ভিডিও কনটেন্ট তৈরি করেছি আমরা। যা আমাদের শিশুদের শিখন প্রক্রিয়াকে আরও বেশি আনন্দময় ও অর্থবহ করবে। আমরা আশা করি, বরাবরের মতো বাংলাদেশ শিশু একাডেমি আমাদের এই উদ্যোগেও পাশে থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024