শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হতে বললেন ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হওয়ার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি ফ্লোরিডার মার-আ-লাগোতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের সময় তিনি একথা বলেন।

এর আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন, হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পরপরই তিনি দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোসহ চীন থেকে আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। তার এই ঘোষণার সাথে তিনটি দেশই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে।

গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ জানিয়েছে, শুল্ক ইস্যুতে কথা বলতে গত শুক্রবার অঘোষিত সফরে আমেরিকায় যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই সময় মার-আ-লাগোতে ট্রাম্পের সাথে সাক্ষাৎ হয় তার। ২৫ ভাগ শুল্ক আরোপ করা হলে কানাডার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এরপরই কানাডাকে আমেরিকার অংশ হয়ে যাওয়ার পরামর্শ দেন ক্ষমতায় বসতে যাওয়া ট্রাম্প। বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে- এমন মন্তব্য করার পর তিনি ট্রুডোকে বলেন, কানাডা তাহলে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাক। এ সময় ট্রুডোসহ অন্যরা হেসে ওঠেন। ধারণা করা হচ্ছে- এই কথা ট্রাম্প ঠাট্টাচ্ছলে বলেছেন।

ট্রুডো বলেন, কানাডা সমস্ত পণ্য ও পরিষেবা রফতানির ৭৫ শতাংশ আমেরিকায় পাঠায়। এক্ষেত্রে উচ্চ শুল্ক বসালে তা কানাডার অর্থনীতির ওপর খারাপ প্রভাব ফেলবে। জবাবে ট্রাম্প বলেন, অটোয়া যদি সীমান্ত নিয়ন্ত্রণ এবং বাণিজ্য ঘাটতিসহ অন্যান্য সমস্যা সমাধানে ব্যর্থ হয় তাহলে কানাডার উচিত আমেরিকার ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হওয়া। কানাডার সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি ১০০ বিলিয়ন ডলারের বেশি। পার্সটুডে

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024