শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ক্লাব বিশ্বকাপের একই পটে রিয়াল-ম্যানসিটি, মেসির মায়ামি কোথায়?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ পড়া হয়েছে

আগামী বছর ১৫ জুন ক্লাব ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের পর্দা উঠবে যুক্তরাষ্ট্রে। আর ১৩ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। প্রথমবারের মতো ৩২টি দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। যার জন্য ১২টি ভেন্যু চূড়ান্ত করেছে ফিফা।

গত শনিবার (৩০ নভেম্বর) রাতে বোটাফোগো ও অ্যাথলেটিকো মিনেইরোর ম্যাচ দিয়ে চূড়ান্ত হয়ে টুর্নামেন্টের ৩২টি দল। এবার এই আসর সামনে রেখে ড্রয়ের দিনক্ষণ জানাল ফিফা। সঙ্গে দলগুলোর জন্য পট নির্ধারণ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

আগামীকাল বৃহস্পতিবার ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। যার জন্য চারটি পট নির্ধারণ করে দিয়েছে ফিফা। চার দলের সমন্বয়ে ৮ গ্রুপে লড়বে ক্লাবগুলো।

একই পটে আছে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের মতো দল। ভিন্ন ভিন্ন পটে আছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি ও নেইমারের আল হিলাল। চেলসি-ইন্টার মিলান ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাব আছে একই পটে।

এক নজরে দেখে নেওয়া যাক দলগুলোর পট

পট-১: ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ফ্লেমেঙ্গো, পালমেইরাস, রিভার প্লেট ও ফ্লুমিনেন্স।

পট-২: চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, এফসি পোর্তো, বেনফিকা, জুভেন্টাস ও সলজবুর্গ।

পট-৩: আল হিলাল, উলসান এইচডি, আল আহলি, ওয়াইডাদ ক্যাসাব্লাঙ্কা, মন্টেরে, লিওন, বোকা জুনিয়র্স ও বোটাফোগো।

পট-৪: উরাওয়া রেড ডায়মন্ডস, আল আইন, হোপ অব তুনিস, মামেলোদি সানডাউনস, পাচুকা, সিয়াটেল সাউন্ডার্স, অকল্যান্ড সিটি ও ইন্টার মিয়ামি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024