শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জামদানির ধুতি শাড়িতে নতুন এক জয়া

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ পড়া হয়েছে

অভিনেত্রী জয়া আহসান দুই বাংলাতেই সমান জনপ্রিয়। তার দক্ষ অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্যও তিনি বেশ আলোচিত। পাশাপাশি, তার সাজ ও ফ্যাশনেও মুগ্ধতা ছড়ান তিনি। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসরে দেখা যায় তাকে এক ভিন্নধর্মী পোশাকে।

এই অনুষ্ঠানে জয়া আহসানকে দেখা যায় এক ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই বাহারি শাড়ি তৈরি করতে সময় লেগেছে ছয় মাস। অভিনেত্রী নিজেই তার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪-এর কিছু ছবি প্রকাশ করে জয়া লিখেছেন, “সবসময় আমার সাজ পোশাকের মাধ্যমে আমি যে সংস্কৃতি থেকে উঠে এসেছি তা উপস্থাপন করার চেষ্টা করি। অনেক দিন ধরে আমার পরিকল্পনা ছিল একটু অন্যরকমভাবে জামদানি শাড়ি পরব। আর তার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চেয়ে বড় মঞ্চ কী হতে পারে! এখানে অনেক নামকরা শিল্পীর সঙ্গে দেখা হয়। আমাকে আবারও এমন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, ফিল্মফেয়ারকে।”

জয়ার এই পোস্টে তার ভক্তরা নানা ধরনের মন্তব্য করেছেন, এবং অনেকেই তার সাজের প্রশংসা করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024