শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ঢাকায় এসকিমির নতুন অফিস উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ পড়া হয়েছে

রাজধানীতে নতুন অফিস উদ্বোধন করেছে ফুল-স্ট্যাক অ্যাডটেক সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান এসকিমি। বুধবার (৪ ডিসেম্বর) চালু করা নতুন অফিসটি বাংলাদেশে এসকিমির দ্রুত সম্প্রসারণ, ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণ এবং স্থানীয় কমিউনিটি গঠনে সহায়তা করবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে।

ঢাকায় ২০১৭ সালে ছোট একটি অফিসে মাত্র তিনজন কর্মী নিয়ে যাত্রা শুরু করেছিল এসকিমি। বর্তমানে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ৪০ জন। একাউন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে আইটি বিভাগ পর্যন্ত তারা অপারেশন পরিচালনা করছেন।

এসকেমির নতুন এই পদক্ষেপকে ‌‘কোম্পানির অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানের সিইও ভিটাস পকস্টিস। তিনি বলেন, টিমের সদস্য ও কমিউনিটির সবার সংযুক্ত থাকা ও সহযোগিতা বৃদ্ধি জন্য আমরা এই আধুনিক ওপেন স্পেস তৈরি করেছি। নতুন অফিসটি আমাদের কর্মী, ক্লায়েন্ট ও অংশীদারদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করবে।

উল্লেখ্য, বাংলাদেশসহ ৪০টির বেশি দেশে অ্যাডটেক মার্কেটে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে এসকিমি। প্রতিষ্ঠানটি বৈশ্বিক ডিজিটাল বিজ্ঞাপন প্রবণতা, যেমন অ্যাটেনশন ইকোনমি, নতুন ক্রিয়েটিভ ফরম্যাট, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করার পরিকল্পনা করেছে।

এসকিমি একটি গ্লোবাল, পূর্ণাঙ্গ ক্রিয়েটিভ এবং মিডিয়া টেক প্ল্যাটফর্ম যা উদ্ভাবনী, ডেটা-নির্ভর, এবং ডিজিটাল বিজ্ঞাপন সমাধান প্রদান করে থাকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024