শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরো ৪ শহর, বিপাকে আসাদ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ পড়া হয়েছে

সিরিয়ার বিদ্রোহীরা মঙ্গলবার ভোরে চারটি নতুন শহর দখল করেছে, এতে দেশের কেন্দ্রীয় শহর হামার কাছাকাছি চলে এসেছে তারা। বিদ্রোহী যোদ্ধারা বলেছেন, সরকারী বাহিনী গত সপ্তাহে কিছু অঞ্চল পুনরুদ্ধার করেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ফ্রান্স টুয়েন্টিফোর।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, যার দেশ বিদ্রোহী গোষ্ঠীগুলির প্রধান সমর্থক। তিনি বলেছেন, সিরিয়ার সরকারকে পরিস্থিতির আরও অবনতি রোধ করতে একটি প্রকৃত রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত হতে হবে।

সালাফি জিহাদি হায়াত তাহরির আল-শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের পাশাপাশি তুরস্ক-সমর্থিত বিরোধী যোদ্ধাদের দ্বারা শহরগুলো দখল করা সর্বশেষ ঘটনা। বিদ্রোহীরা এখন দেশের চতুর্থ বৃহত্তম শহর হামা থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে রয়েছে।

সর্বশেষ এই পরিস্থিতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের অংশ যা গত কয়েকদিন ধরে দেশটির সবচেয়ে বড় আলেপ্পো শহরের উত্তরাঞ্চলের বড় অংশ দখল করেছে। সেইসাথে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের দক্ষিণাঞ্চলের শহর ও গ্রামগুলোও বিদ্রোহীরা দখল করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024