শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ পড়া হয়েছে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সরকারকে প্রকৃত রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে হবে, যাতে সিরিয়ার পরিস্থিতির আর অবনতি না ঘটে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইরাকি প্রধানমন্ত্রী মুহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

এরদোগান ইরাকি প্রধানমন্ত্রীকে জানান, তুরস্ক তার জাতীয় নিরাপত্তা এবং স্বার্থ অনুযায়ী, পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী এবং তার শাখাগুলোকে সাম্প্রতিক পরিস্থিতির সুযোগ নেওয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

এরদোয়ান বলেন, তুরস্কের অগ্রাধিকার হচ্ছে— তার সীমানার বাইরের শান্তি রক্ষা এবং সাধারণ মানুষের সুরক্ষা দেওয়া।

সিরিয়ার একতা, স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতার গুরুত্ব তুলে ধরে তুরস্কের প্রেসিডেন্ট জানান, এ বিষয়ে তুরস্ক এবং ইরাক একে অপরের সঙ্গে একমত। এটি অব্যাহত থাকবে।

সর্বশেষ এই পরিস্থিতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের অংশ যা গত কয়েকদিন ধরে দেশটির সবচেয়ে বড় আলেপ্পো শহরের উত্তরাঞ্চলের বড় অংশ দখল করেছে। সেইসঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের দক্ষিণাঞ্চলের শহর ও গ্রামগুলোও বিদ্রোহীরা দখল করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024