শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ পড়া হয়েছে

ফ্রান্সে ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হলেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর।

অনাস্থা ভোটের আগে শেষ ভাষণে বার্নিয়ার বলেন, আমি আপনাদের বলতে পারি যে, সম্মানের সঙ্গে ফ্রান্সের জনগণের সেবা করতে পারাটা আমার জন্য সম্মানের বিষয় হয়ে থাকবে।

তবে তিনি বলেন, এই অনাস্থা সবকিছু আরও গুরুতর এবং আরও কঠিন করে তুলবে। এ ব্যাপারে আমি নিশ্চিত।

সম্প্রতি আকস্মিক সংসদীয় নির্বাচনের পরে কোনো দলের সামগ্রিক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় একটি ঝুলন্ত সংসদ গঠিত হয়। সেখানে সরকারের বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি থাকে অতি ডানপন্থীদের হাতে।

এখন ম্যাক্রোঁর সামনে একজন কার্যকর উত্তরসূরি বাছাই করার কাজ রয়েছে। তার রাষ্ট্রপতি মেয়াদের দুই বছরেরও বেশি সময় বাকি রয়েছে। যদিও বিরোধীদের কেউ কেউ তারও পদত্যাগ দাবি জানিয়েছে।

এদিকে, বিভক্ত পার্লামেন্ট আপাতত অপরিবর্তিতই থাকবে। কারণ আইন অনুযায়ী কমপক্ষে আগামী জুলাই পর্যন্ত কোনো নতুন আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না।

ভোট ছাড়াই সামাজিক সুরক্ষা অর্থায়ন বিল পাস নিয়ে অচলাবস্থার মধ্যে সম্প্রতি সংসদে কট্টর বামপন্থীরা অনাস্থা প্রস্তাবটি তোলে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024