শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

খেলাপি ঋণ আদায়ে ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ পড়া হয়েছে

চট্টগ্রামের খাতুনগঞ্জে বিএসএম গ্রুপের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ন্যাশনাল ব্যাংক কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) খেলাপি ঋণ আদায় করতে খাতুনগঞ্জে এ ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন তারা।

এসময় ন্যাশনাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আবু ফারুকী জানান, এই ব্যবসা প্রতিষ্ঠানটি তাদের কাছ থেকে নেওয়া ৪০০ কোটি টাকার ঋণ পরিশোধ করেনি। এর মধ্যে প্রতিষ্ঠানটির মালিকানায় থাকা মেসার্স মাসুদ ব্রাদার্সের কাছে ২২০ কোটি টাকা ও রুবি ফুড প্রোডাক্টসের কাছে ১৮০ কোটি টাকা ঋণ আদায় করা সম্ভব হয়নি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাদের এই ঋণ অনাদায়ী রয়েছে। নানাভাবে চেষ্টা করেও তাদের এই ঋণ আদায় করা সম্ভব হয়নি। সবশেষ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যাংক কর্মকর্তারা মাঠে নেমেছে।

প্রতিষ্ঠানটি তাদের শীর্ষ ১০ ঋণ খেলাপির তালিকায় রয়েছে বলেও জানান ব্যাংকের এই কর্মকর্তা।

ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা দাবি করেন, শত হাজার কোটি টাকার এমন অনেক খেলাপি ঋণ আদায় না হওয়ায় ব্যাংকে তারল্যসংকট, নিয়মিত লেনদেনে বিপত্তিসহ নানা ব্যাংকিং কার্যক্রমে সংকট দেখা দিয়েছে। গত সেপ্টেম্বর থেকে ঋণ খেলাপিদের বিরুদ্ধে এমন সামাজিক প্রতিরোধ গড়ে তুলে অন্তত ৮০০ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024