শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ পড়া হয়েছে

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলের বিরুদ্ধে গাজার ফিলিস্তিনিদের উপর ‘গণহত্যা চালানোর’ অভিযোগ এনেছে৷

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ইসরায়েলি সরকার ও সামরিক কর্মকর্তাদের অমানবিক ও গণহত্যামূলক বিবৃতি, স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া ধ্বংসযজ্ঞ এবং গাজাবাসীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে৷

অ্যামনেস্টি প্রধান আনিয়েস কালামার এক বিবৃতিতে বলেছেন, মাসের পর মাস ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের সঙ্গে মানবাধিকার ও মর্যাদার অযোগ্য একটি অধম গোষ্ঠী হিসাবে আচরণ করেছে, তাদের শারীরিকভাবে শেষ করে দেওয়ার ইচ্ছা প্রদর্শন করেছে৷ তাদের প্রতিবেদনের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের জেগে ওঠা উচিত৷ এটা গণহত্যা৷ এটা অবশ্যই এখনই থামাতে হবে৷

গতবছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় হামলা শুরু করে ইসরায়েল৷ ইসরায়েল নিয়মিতভাবে তাদের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ অস্বীকার করে এসেছে৷ হামাস ফিলিস্তিনিদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ ইসরায়েলের৷

কালামার জানান, অ্যামনেস্টির ৩০০ পাতার প্রতিবেদনে সেই ঘটনাগুলোর উল্লেখ করা হয়েছে যেখানে হামাসের কোনো উপস্থিতি ছিল না৷

গতবছরের ৭ অক্টোবর থেকে এ বছরের ২০ এপ্রিল পর্যন্ত গাজায় চালানো ১৫টি বিমান হামলার উল্লেখ করে অ্যামনেস্টি বলেছে, এসব হামলা ‘মিলিটারি অবজেক্টিভ’কে লক্ষ্য করে করার কোনো প্রমাণ পাওয়া যায়নি৷ এসব হামলায় ১৪১ শিশুসহ ৩৩৪ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন৷

হাজার হাজার মৃত্যু এবং শারীরিক ও মনস্তাত্ত্বিক ট্রমার পাশাপাশি গাজাবাসী ‘অপুষ্টি, ক্ষুধা ও রোগের’ শিকার এবং ‘ধীরে মৃত্যুর’ সম্মুখীন হচ্ছেন বলে অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে৷ যেসব দেশ ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে তারা কনভেনশনের আওতায় গণহত্যা প্রতিরোধে তাদের যে বাধ্যবাধকতা রয়েছে তার লঙ্ঘন করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন কালামার৷

যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় অন্তত ৪৪ হাজার ৫৩২ জন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে৷ নিহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক৷ জাতিসংঘ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বিশ্বাসযোগ্য মনে করে৷

অ্যামনেস্টি জানিয়েছে, তারা ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা নিয়েও প্রতিবেদন প্রকাশ করবে৷ ঐ হামলায় ১,২০৮ জন নিহত হন, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক৷ হামলার পর ২৫১ জন ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল হামাস৷ তাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন৷ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে৷

সূত্র: ডিডাব্লিউ, এএফপি

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024