শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩৫ কোটি টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ পড়া হয়েছে

পুঁজিবাজারে শেয়ার কারসাজির অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩৫ কোটি টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিএসইসির ৯৩৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভাটি বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচটি তালিকাভুক্ত কোম্পানি এবং একটি মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এই জরিমানা করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের ৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ফরচুন সুজ লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে আবুল কালাম মাতবরকে ৭.২ কোটি, ডিআইটি কোপারেটিভ লিমিটেডকে ১৫ কোটি, কাজী সাদিয়া হাসানকে ২৫ কোটি, কোনিকা আফরোজকে ১৯ কোটি, মো. আবুল খায়েরকে ১১ কোটি এবং সাজিদ মাতবরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেন কারসাজির দায়ে সাজেদ মাদবরকে ১.৬ কোটি, মো. বাশারকে ১.১৫ কোটি, মো. আবুল খায়েরকে ১৯.১৫ কোটি, কনিকা আফরোজকে ২.৯ কোটি, কাজী সাদিয়া হাসানকে ১.৯ কোটি, কাজী ফুয়াদ হাসানকে ১ লাখ, ডিআইটি কোপারেটিভকে ৮৪ লাখ এবং আবুল কালাম মাতবরকে ২২.৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ার লেনদেন কারসাজির দায়ে মো. আবুল খায়েরকে ২.৩ কোটি, আবুল কালাম মাতবরকে ৪.১৫ কোটি, কাজী সাদিয়া হাসানকে ১১ লাখ, কনিকা আফরোজকে ১ লাখ, ডিআইটি কোপারেটিভকে ১২ লাখ, আলেয়া বেগমকে ১ লাখ, মোহাম্মদ বাশেরকে ১ লাখ, মোনার্ক হোল্ডিংস লিমিটেডকে ১ লাখ এবং সাজেদা মাতবরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে মো. আবুল খায়ের, আবুল কালাম মাতবর, কাজী সাদিয়া হাসান, কনিকা আফরোজ, কাজি ফরিদ হাসান ও কাজী ফুয়াদ হাসানকে বিভিন্ন পরিমাণ জরিমানা করা হয়েছে। প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন কারসাজির কারণে মাহফুজা আক্তারকে ১২ লাখ এবং দেওয়ান সালেহীন মাহমুদকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, এই জরিমানার মাধ্যমে পুঁজিবাজারে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি ভবিষ্যতে শেয়ার কারসাজি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন, এমন কঠোর পদক্ষেপ বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024