শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইসলাম ধর্ম গ্রহণ করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ পড়া হয়েছে

পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।ইউরোপের পাট চুকিয়ে কয়েক বছর ধরে ক্রিশ্চিয়ানো রোনালদো খেলছেন সৌদি আরবে। প্রো লিগের দল আল নাসেরের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি।এরই মধ্যে পর্তুগীজ মহাতারকাকে নিয়ে চমকপ্রদ এক তথ্য দিয়েছেন রোনালদোর সাবেক আল নাসের সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ। ওয়ালিদ জানিয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন রোনালদো।

সৌদি আরবের এক টিভি প্রোগ্রামে ওয়ালিদ বলেন, ‘রোনালদো সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। আমি তাঁর সাথে এ বিষয়ে কথা বলেছি এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ইতোমধ্যে গোল করার পর মাঠে সিজদা দিয়েছেন এবং সবসময় খেলোয়াড়দের নামাজ পড়তে ও ইসলামি ধর্মীয় নিয়ম মেনে চলতে উৎসাহিত করেন।’

আল নাসেরে তার মুসলিম সতীর্থরা যেন ঠিকমতো ইবাদত করতে পারে সে বিষয়ে রোনালদো খেয়াল রাখেন জানিয়ে ওয়ালিদ আরও বলেন, ‘যখন অনুশীলনের সময় আজানের ধ্বনি শোনা যায়, রোনালদো কোচকে সেশন থামানোর অনুরোধ করেন যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হয়।’

ওয়ালিদ আরও বলেন, শুরুর দিকে আমি রোনালদোর কাছাকাছি ছিলাম কারণ তিনি তখন এই দেশের সংস্কৃতি এবং ক্লাবের পরিবেশ সম্পর্কে তেমন জানতেন না। তিনি অনেক কিছু জানার চেষ্টা করতেন।

এখনো ইসলাম ধর্ম গ্রহণ না করলেও তিনি ওয়ালিদকে ইসলাম ধর্ম গ্রহণের আগ্রহের কথা বলেন।এখন ভক্ত সমর্থকরা দেখার অপেক্ষায় রয়েছে,সত্যিই কি রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করে কিনা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024