শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এবার ‘প্রতিপক্ষ’ চীনের জন্য রাষ্ট্রদূত বেছে নিলেন ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ পড়া হয়েছে

আগামী বছরের ২০ জানুয়ারি হোয়াইট হাউজে দায়িত্বগ্রহণের খুব বেশি দেরি নেই নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্পের। এরইমধ্যে মন্ত্রিসভার জন্য এক ডজনেরও বেশি পছন্দের প্রার্থীকে মনোনীত করেছেন তিনি। এবার ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা ও তীব্র বৈরি সম্পর্ক থাকা চীনের জন্য পরবর্তী রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছেন ট্রাম্প।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাবেক সিনেটর ডেভিড পার্ডিউকে চীনে রাষ্ট্রদূত হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘এ অঞ্চলে শান্তি বজায় রাখতে আমার কৌশল বাস্তবায়নে ও চীনের নেতাদের সঙ্গে একটি উৎপাদনশীল ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে তিনি সহায়ক হবেন।’

ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশের পর তার প্রথম দিনের কর্মসুচিতে চীন, মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন আগে থেকে। আর নির্বাচনী প্রচারণার সময় চীনা পণ্যের ওপর ৬০ শতাংশের বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি। আর চীন পরিস্কার ভাষায় জবাব দিয়েছে, অতিরিক্ত শুল্ক আরোপ করা হলে যুক্তরাষ্ট্রে সরবরাহ বন্ধ করে দিবে।

২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর প্রথম মেয়াদেই ডোনাল্ড ট্রাম্প তথাকথিত বাণিজ্যযুদ্ধ শুরু করেন। চীন সরকার ট্রাম্পের এই আকস্মিক ঘোষণাকে নতুন করে বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত হিসেবে দেখছে। তবে এই বাণিজ্য যুদ্ধ যদি শুরু হয় তাহলে সংকট বাড়বে আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুতে।

গত ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে বড় জয় পান ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি নিজের দ্বিতীয় মেয়াদের তিনি শপথ নেবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024