শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চ্যাম্পিয়ন্স ট্রফি: পিসিবির দাবির কাছে নতি স্বীকার ভারতের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ পড়া হয়েছে

গত কয়েক সপ্তাহ ধরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈরিতা চলছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। অবশেষে জট কাটল এবার। ভারতের চাওয়া, গতবারের এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি হােক। অর্থ্যাৎ, টুর্নামেন্টের ভারত তাদের ম্যাচ তৃতীয় কোনো দেশে খেলবে।

এমন আবহে পাকিস্তানও শর্ত জুড়ে দেয়। পাকিস্তানের দাবি, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যদি হাইব্রিড মডেলে খেলে তাহলে আগামী দিনে ভারতের আয়োজিত টুর্নামেন্টগুলোতে পাকিস্তানও হাইব্রিড মডেলে খেলবে। শোনা যাচ্ছে, পিসিবির এই দাবিতে সায় দিয়েছে বিসিসিআই।

সূত্রের খবর, হাইব্রিড মডেল নিয়ে পাকিস্তানের প্রস্তাব মেনে নিয়েছে ভারতীয় বোর্ড। শুক্রবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।

বৃহস্পতিবার আইসিসির চেয়ারম্যান হিসেবে প্রথমবার দুবাইয়ের কার্যালয় পরিদর্শনে যান বিসিসিআই সচিব জয় শাহ। সেখানে গতাকাল বৃহস্পতিবার পাকিস্তান এবং অন্যান্য বোর্ড সদস্যদের সঙ্গে তিনি বৈঠক করেন। তার পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে আলোচনা হয়।

আইসিসির এক সূত্র জানিয়েছে, সবপক্ষের সম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে। ভারত দুবাইয়ে ম্যাচ খেলবে। আইসিসি মনে করছে এতে সব পক্ষের দাবিই মানা হল। অন্যদিকে পাকিস্তানের সমর্থকরা বলছে, এতে বিসিসিআইয়ের পরাজয় হয়েছে। কারণ ভারত পাকিস্তানে খেলতে না এলে, ভবিষ্যতে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না। আর এ দাবি ২০২৭ সাল পর্যন্ত মেনে নিয়েছে বিসিসিআই।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলংকার সঙ্গে আয়োজন করার কথা ভারতের। সূত্র অনুযায়ী, ওই বিশ্বকাপে কোনো ম্যাচ ভারতে খেলবে না পাকিস্তান। এছাড়া এছাড়াও আগামী বছর নারী ওয়ানডে বিশ্বকাপ রয়েছে ভারতে। সেই টুর্নামেন্টের জন্য নিরপেক্ষ কোনও ভেন্যুর ব্যবস্থা করতে হবে পাকিস্তানের জন্য।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024