শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

তারল্যের জোগান বাড়াতে ব্যাংকগুলোকে ৭২৯০ কোটি সহায়তা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ পড়া হয়েছে

ব্যাংকগুলোতে তারল্যের জোগান বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রাবাজার থেকে সহায়তা দেওয়া হচ্ছে। গত বুধবার কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কেনা ট্রেজারি বিল ও বন্ড বন্ধক রেখে ঋণ দিয়েছে ২ হাজার ৩৭৮ কোটি টাকা।

বৃহস্পতিবার কলমানি মার্কেট থেকে ব্যাংকগুলো ধার করেছে ৫ হাজার ২১২ কোটি টাকা। দুই খাত থেকে ব্যাংকগুলো তারল্য পেয়েছে ৭ হাজার ২৯০ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংককে তাদের আগে কেনা ট্রেজারি বিল বা বন্ড বন্ধক রেখে নিয়মিতভাবে স্বল্পমেয়াদি ধার দিচ্ছে। এর মধ্যে ধারের মেয়াদ পূর্ণ হলে সেগুলো পরিশোধ করে আবার ধার নিচ্ছে।

এই প্রক্রিয়ায় গত বুধবার নিয়েছে ২ হাজার ৩৭৮ কোটি টাকা। এতে সুদের হার ছিল সর্বোচ্চ সাড়ে ১১ শতাংশ। এদিকে আগের ধারের মেয়াদ পূর্তি হওয়ায় ৭৭১ কোটি টাকা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে কলমানি মার্কেট থেকে ব্যাংকগুলো মোট ধার করেছে ৫ হাজার ২১২ কোটি টাকা। এর মধ্যে কলমানি থেকে নিয়েছে ৪ হাজার ৮৯৮ কোটি টাকা। বাকি টাকা নিয়েছে স্বল্প ও মেয়াদি ধার হিসাবে। কলমানির সর্বোচ্চ সুদ হার ছিল ১১ শতাংশ। মেয়াদি ধারের সুদ হার ছিল সর্বোচ্চ ১২ শতাংশ। এর সুদ আগে সর্বোচ্চ ১৩ শতাংশে ওঠেছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024