শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কমছেই না আলুর দাম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ পড়া হয়েছে

বাজারে আলুর দাম কমছেই না, বরং ক্রমশ বাড়ছে। রাজধানীর খুচরা বাজারে পুরনো আলুর কেজি ৭০ থেকে ৮০ টাকা, আর নতুন আলুর কেজি ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
আবার, একই বাজারে একেকজন বিক্রেতা একেক দামে আলু বিক্রি করছেন। পুরনো আলু কেউ ৭০ টাকায়, কেউ ৮০ টাকায় বিক্রি করছেন। নতুন আলুর দাম ১০০ থেকে ১২০ টাকার মধ্যে ওঠানামা করছে।

দাম এতটা বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতারা বিপাকে পড়েছেন।

বিশেষজ্ঞদের মতে, সরবরাহ সংকট ও মজুদদারদের কারসাজিই এই অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রধান কারণ।

অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, আলুর দাম বাড়লে এর প্রভাব অন্যান্য নিত্যপণ্যের ওপরও পড়বে। ভোক্তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, নইলে সংকট আরও বাড়তে পারে।

রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা বলেন, “আলু একেক জন একেক দামে বিক্রি করার পিছনে কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হলো আলু কোন অঞ্চলের, তার ওপর নির্ভর করে দাম কত।”

তারা আরও বলেন, “যেমন বগুড়া এলাকা থেকে আসা আলুর দাম এখন সবচেয়ে বেশি। আবার মুন্সিগঞ্জ, কুমিল্লা, নরসিংদী, সাভার, মানিকগঞ্জ এলাকার আলুর দাম কিছুটা কম। কুষ্টিয়া, যশোর, মেহেরপুর-চুয়াডাঙ্গা থেকে আসা আলুর দামেও পার্থক্য রয়েছে। কারণ হচ্ছে, বগুড়ার আলুর মান সবচেয়ে ভালো এবং গাড়িভাড়াও বেশি পড়ে।”

তারা বলেন, “ঢাকার একেক পাইকারি বাজারেও আলু একেক দামে বিক্রি হয়। আমরা যারা খুচরা ব্যবসায়ী, তারা যে বাজার থেকে যে দামে কিনে আনি, লাভ রেখে সে রকম দামে বিক্রি করছি।”

তবে নতুন উৎপাদিত আলু বাজারে এলেও দাম না কমায় অসন্তোষ প্রকাশ করেছেন ভোক্তারা। তারা আলুর দাম নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষপ দাবি করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024