শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কমেছে বাজার মূলধন সামান্য বেড়েছে লেনদেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ পড়া হয়েছে

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চলতি সপ্তাহে (০১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে দেশের ডিএসইর বাজার মূলধন কমেছে ০ দশমিক ১০ শতাংশ। তবে সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিলো ৬ লাখ ৬৪ হাজার ৩৫৬ কোটি ৩৯ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৭০৪ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ০ দশমিক ১০ শতাংশ বা ৬৫১ কোটি ৪২ লাখ টাকা।

সমাপ্ত সপ্তাহে ডিএসইর দুই সূচক কমেছে। চলতি সপ্তাহে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ দশমিক ২৩ পয়েন্ট বা ০ দশমিক ০৮ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে প্রধান সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ডিএসই-৩০ সূচক কমেছে ৪ দশমিক ৩১ পয়েন্ট বা ০ দশমিক ২২ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ২ দশমিক ৯২ পয়েন্ট বা ০ দশমিক ২৫ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। চলতি সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২২১ কোটি ৭৪ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৯০৬ কোটি ৫৬ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৩১৫ কোটি ১৮ লাখ টাকা।

চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৩৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৩১ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬৬টি কোম্পানির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024