শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ঘণ্টায় ১৮১.৬ কিলোমিটারে বোলিং, শোয়েবকে ছাড়িয়ে গেলেন সিরাজ!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ পড়া হয়েছে

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচ অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে মুখোমুখি তারা। এই দিন-রাতের টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

যদিও এই ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটাররা একেবারেই নজর কাড়তে ব্যর্থ হয়েছেন। গোটা দল মাত্র ১৮০ রানেই অলআউট হয়ে যায়। অন্যদিকে, প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ৮৬ রান করে ফেলেছে। ইতিমধ্যে সংবাদ শিরোনামে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার পেসার মোহাম্মদ সিরাজ।

আসলে এই ম্যাচ চলাকালীন প্রযুক্তিগত ত্রুটি দেখতে পাওয়া গেল। আর সেকারণেই সিরাজের একটি ডেলিভারির গতিবেগ ঘণ্টায় ১৮১.৬ কিলোমিটার দেখাচ্ছিল।

২৪ ওভারের শেষ বলে এই ত্রুটির শিকার হলেন সিরাজ। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় সিরাজকে নিয়ে একাধিক আলোচনা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা আরও একবার জনপ্রিয় ‘ডিএসপি সিরাজ’ মিম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে শুরু করেন।

আসলে সেটা প্রযুক্তিগত ভুল, সম্প্রচারকেরা এই ভুল দ্রুত সংশোধনও করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভুলের স্ক্রিনশট ছড়িয়ে পড়তে দেরি হয়নি। সিরাজ বেশ জোরেই বোলিং করেন। তবে সেটা মোটেই ঘণ্টায় ১৫০ কিমি ছোঁয়ার মতো নয়, ১৪০ কিমির আশপাশেই বোলিং করেন, আর কোথায় ১৮১! মজা করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ডিএসপি সিরাজকে স্পিডমিটারও ভয় পেয়েছে।’

বিশ্বের সবচেয়ে গতিময় পেসার বলে ঠাট্টায় মাতেন ক্রিকেটভক্তরা। অনেক সংবাদমাধ্যমও সেটিকে বিশ্বরেকর্ড বলে নিজেদের শিরোনাম বানিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ঘণ্টায় সর্বোচ্চ ১৬১.৩ (১০০.২৩ মাইল) কিলোমিটার গতিতে বল করার রেকর্ড রয়েছে পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারের। ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড গড়েন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024