শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চীনের কাছে ১৯ গোল হারলো বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ পড়া হয়েছে

ওমানের মাসকটে চলমান অনূর্ধ্ব-২১ নারী এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে বড় হারের তেঁতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। শক্তিশালী চীনের বিপক্ষে ১৯-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল চীনের দাপট।

প্রথম কোয়ার্টারেই চীন ৬ গোল করে শুরু করে। দ্বিতীয় কোয়ার্টারে আরও ৪ গোল করে ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারে ৪ গোলের পাশাপাশি শেষ কোয়ার্টারে ৫ গোল করে ম্যাচ শেষ করে ১৯-০ ব্যবধানে। ম্যাচজুড়ে বাংলাদেশের খেলোয়াড়দের চীনের আক্রমণ ঠেকাতে হিমশিম খেতে দেখা যায়।
এটি বাংলাদেশের নারী হকি দলের প্রথম এশিয়া কাপ অংশগ্রহণ। জুন মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এএইচএফ কাপে রানার্সআপ হয়ে আসরটি নিশ্চিত করেছিল দলটি। তবে এশিয়ার শীর্ষ দলগুলোর সঙ্গে তাদের পার্থক্য প্রথম ম্যাচেই স্পষ্ট হয়ে উঠেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024