শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

তবে কি ভারত ছাড়ছেন প্রিয়াঙ্কা চোপড়া?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ পড়া হয়েছে

গত বেশ কয়েক বছর ধরেই বলিউডের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে কাজ করছেন। আমেরিকান পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে লস এঞ্জেলেসে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন। শুধু তাই নয়, তিনি আর ভারতে ফিরবেন কিনা- এ নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি প্রিয়াঙ্কা আর হিন্দি সিনেমা কাজ করবেন না বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এরই মধ্যে প্রিয়াঙ্কার প্রযোজনা সংস্থার কার্যক্রম ভারত থেকে গুটিয়ে নিয়েছে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া জানিয়েছেন প্রিয়াঙ্কার প্রযোজনা প্রতিষ্ঠানের মূল কার্যক্রম মুম্বাই থেকে সরিয়ে নিয়েছে।

এবার প্রতিষ্ঠানের সব কর্মকাণ্ড পরিচালিত হবে আমেরিকা থেকে।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘আমি আবারও হিন্দি সিনেমায় কাজ করতে চাই। একবারেই মজা করছি না। আমি এখানে অনেক চলচ্চিত্র নির্মাতার সঙ্গে দেখা করেছি, চিত্রনাট্য পড়েছি। আমি সত্যিই হিন্দি ছবিতে কাজ করতে চাইছি।’

প্রিয়াঙ্কা সিটাডেলের শুটিংয়ে অনেক দিন ব্যস্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, সেই কাজ শেষ হয়েছে, এখন তার বিরতির পালা। মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন। প্রিয়াঙ্কা তার মেয়ে মালতীকে ভারতীয় সব ধরনের সংস্কৃতির সঙ্গে পরিচিত করেছেন। এমনটা দেখে তার ভারতীয় অনুরাগীরাও দারুণ খুশি।

এদিকে তার মা মধু চোপড়া শোনালেন অন্য কথা।

তিনি বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠানটি আমেরিকায় সরিয়ে নেওয়া হয়েছে, ফলে এখন আমরা আর কোনো ভারতীয় সিনেমা প্রযোজনা করব না। কিন্তু ঈশ্বর চাইলে প্রিয়াঙ্কা যদি ভারতে আবার সিনেমা করতে আসে, তখন আমরা আবার ভেবে দেখব’।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024