শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বলিউডের তিন খানকে কবে দেখা যাবে একসাথে: জানালেন আমির

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ পড়া হয়েছে

সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল’ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় আমির খানকে।

সেই অনুষ্ঠানে শাহরুখ এবং সালমান খানের সাথে স্ক্রিন শেয়ার করবেন কি না এমন প্রশ্নের জবাবে আমির খান বলেন, “ইতোমধ্যেই শাহরুখ এবং সালমানের সাথেও এই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা একটি ভালো স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছি। ভালো গল্প পেলে খুব শীঘ্রই একসাথে কাজ করবো তিনজন।”

তবে এবারই প্রথম এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন আমির এমন নয়। এই বছরেরই শুরুতে কাপিল শর্মা শো তে একই প্রশ্ন করা হয় আমিরকে। সেখানেও এই অভিনেতা বলেন, ‘আমাদের দর্শক আমাদের একসাথে দেখতে চায়৷ তাই আমরা একসাথে কাজ না করলে এটা আমাদের দর্শকদের সাথে অন্যায় করা হবে। আমাূের অন্তত কিছু স্ক্রিনটাইম শেয়ার করা উচিত একটা সিনেমাতে। আমাদের কথা ও হয়েছে। ভালো গল্প পেলেই একসাথে কাজ করবো।’

তিনি আরও বলেন, আমি দুইদিন আগেও সালমানের সাথে দেখা করেছি। সে আমাকে একটি জিন্স উপহার দিয়েছে। যখনই কোন নতুন জামা কাপড় আসে সালমান আমার জন্য উপহার নিয়ে আসে। আমরা চেষ্টা করছি এখন আশা করি খুব শীঘ্রই কোন ডিরেক্টর আমাদের একসাথে কাস্ট করবে।

উল্লেখ্য, শেষবার আমির খান ও সালমান খান একসাথে কাজ করেছিলো ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায়। শাহরুখ আর সালমানের যদিও একসাথে অনেকগুলো সিনেমায় কাজ করা হয়েছে। যেমন, কুচ কুচ হোত্যা হ্যেয়, হাম তুমহারা হ্যেয় সানাম, টিউবলাইট, জিরো, পাঠান ইত্যাদি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024