শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মার্কেন্টাইল ব্যাংকে অনুষ্ঠিত হলো ’রিস্ক কনফারেন্স ২০২৪’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ পড়া হয়েছে

আজ শনিবার অনুষ্ঠিত হয় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ‘ঝুঁকি সম্মেলন ২০২৪।’ অনুষ্ঠানটি আয়োজিত হয় ব্যাংকের প্রধান কার্যালয়ে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ মেজবাউল হক। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল এবং বিশেষ অতিথি ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ খান বেলাল ও উদ্যোক্তা পরিচালক এম. আমানউল্লাহ। বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন ডিভিশনের যুগ্ম পরিচালক মাহমুদা হক ও উপপরিচালক রবিন চন্দ্র পাল সম্মেলনে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এসভিপি ও ডিসিআরও (ভারপ্রাপ্ত) মোঃ নাসিম আলম। উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ আদিল রায়হান, শামীম আহম্মদ এবং অসীম কুমার সাহা, এসইভিপিবৃন্দ শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঝুঁকি সম্মেলনে সকল ডিভিশন, ডিপার্টমেন্ট, ইউনিটসমূহের প্রধান ও এমবিটিআই এর অধ্যক্ষ, সকল আঞ্চলিক অফিসের প্রধান, সকল শাখা প্রধান, ম্যানেজার অপারেশন, ক্রেডিট ইনচার্জ ও উপশাখার ইনচার্জগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024