শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাপ্তাহিক দর পতনের শীর্ষে এমারেল্ড অয়েল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ পড়া হয়েছে

বিদায়ী সপ্তাহে (১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৪ টি কোম্পানির মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৫ টাকা ৬০ পয়সা বা ১৭ দশমিক ৮৩ শতাংশ কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ১ টাকা ৫০ পয়সা বা ১৫ দশমিক ৪৬ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেড। এছাড়া ১ টাকা ৫০ পয়সা বা ১৪ দশমিক ২৯ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড, এনআরবি ব্যাংক পিএলসি, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি, স্কয়ার নিট কম্পোজিট পিএলসি, সিকদার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024