শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

একাধিক নতুন গানের শুটিংয়ে ব্যস্ত সালমা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ পড়া হয়েছে

খুব অল্প সময়েই গান দিয়ে মানুষের মনে ঝড় তোলেন সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য গান গেয়েছেন তিনি। বর্তমানে একাধিক নতুন গানের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমা। পাশাপাশি স্টেজ শো-ও করছেন নিয়মিত।

ধারাবাহিকভাবে প্রতিমাসে নতুন গান প্রকাশ করছেন সালমা। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওতেও রয়েছে তার উপস্থিতি। সম্প্রতি চারটি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিয়েছেন সালমা। গানগুলোর রেকর্ডিং আগেই শেষ করেছেন। ভিডিও ধারণের কাজ শেষ হলেই ধারাবাহিকভাবে মুক্ত পাবে গানগুলো।

এ প্রসঙ্গে সালমা বলেন, খুব বেশি প্রয়োজন না হলে শুটিং করতে চাই না। কারণ শুটিংয়ে অনেক কষ্ট করতে হয়। বাইরে রোদের মধ্যে কাজ করতে হয়। যারা কাজ করেন, তারা যে কতো কষ্ট করেন সেটা শুটিংয়ে গেলে অনুভব করা যায়।

তিনি আরও বলেন, অনেক প্রযোজনা প্রতিষ্ঠান চায় গানের ভিডিওতে শিল্পীর উপস্থিতি। তখন আসলে শিল্পী হিসেবে আর নিষেধ করা যায় না। গানের ব্যাবসায়িক দিকও বিবেচনা করতে হয় আমাদের।

এদিকে ‘একমাত্র ঠিকানা’ ও ‘ভালোবাসার মূল্য দিলানা’ শিরোনামের আরও নতুন দুইটি গানে কণ্ঠ দিয়েছেন সালমা। মামুন আফনান রুমি কথা ও সুরে গানগুলোর সংগীতায়োজন করেছেন এস ডি সাগর। ভিন্ন ভিন্ন কোম্পানি থেকে প্রকাশ পাবে গান দুটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024