শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আসাদের পতনে মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা, বেড়েছে তেলের দাম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ পড়া হয়েছে

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের পতনের পর মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে। মধ্যপ্রাচ্যে নতুন অনিশ্চয়তা তৈরি হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।

সোমাবর (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পরে সরবরাহ করা হয়, এমন ব্রেন্ট ধরনের অপরিশোধিত তেলের দাম ৩৬ সেন্ট বা শূন্য দশমিক ৫১ শতাংশ বেড়ে ৭১ ডলার ৪৮ সেন্টে উঠেছে। অন্যদিকে, বিশ্ববাজারের আরেকটি প্রধান ব্র্যান্ড যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ব্যারেলপ্রতি ৩৮ সেন্ট বেড়েছে বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। এই ধরনের তেলের দাম উঠেছে ৬৭ ডলার ৫৮ সেন্টে।

রোববার সিরিয়ার বিদ্রোহীরা রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করেছেন যে তাঁরা প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে ক্ষমতাচ্যুত করেছেন। এর ফলে ৫০ বছরের পারিবারিক শাসনের অবসান হয়েছে। তবে যতটা দ্রুতগতিতে বিদ্রোহীরা তাঁদের অভিযান পরিচালনা করেছেন, তাতে এই অঞ্চলের অস্থিতিশীলতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্য আগে থেকেই যুদ্ধের মধ্যে রয়েছে।

মিতসুবিশি ইউএফজে রিসার্চ অ্যান্ড কনসালটিংয়ের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ তোমোমিচি আকুতা বলেন, সিরিয়ার ঘটনাবলি মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তায় আরও একটি স্তর যোগ করেছে। এতে বাজার কিছুটা বেড়েছে। কিন্তু গত সপ্তাহে সৌদি আরবের তেলের দাম কমানো এবং তেলের উৎপাদন কমাতে ওপেক প্লাস জোটের সিদ্ধান্ত এটাই দেখাচ্ছে যে চীনে তেলের চাহিদা দুর্বল থাকবে। ফলে বছর শেষে বাজার আর বাড়বে না।

তোমোমিচি আকুতা আরও বলেন, তেলের বাজারে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্বালানি ও মধ্যপ্রাচ্য নীতির প্রভাব কী হয়, সে ব্যাপারে আগাম কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না, বিনিয়োগকারীরা মূলত সেদিকে তাকিয়ে আছেন।

বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক কোম্পানি সৌদি আরামকো এশিয়ার ক্রেতাদের জন্য আগামী মাসে সরবরাহ করা হবে, এমন তেলের দাম কমিয়েছে। ২০২১ সালের শুরুর দিকের পর দাম এতটা আর কখনোই কমানো হয়নি। এর মূল কারণ, বিশ্বের বৃহত্তম আমদানিকারক দেশ চীনে তেলের চাহিদা অনেকটাই কমেছে।

তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ও তাদের সহযোগীরা ওপেক প্লাস হিসেবে পরিচিত। গত বৃহস্পতিবার এই জোট সিদ্ধান্ত নিয়েছে যে তেলের উৎপাদন বাড়ানোর যে পরিকল্পনা করা হয়েছিল, তা আরও তিন মাসের জন্য পিছিয়ে দেওয়া হবে। অর্থাৎ আগামী এপ্রিলের আগে তেলের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা ওপেক প্লাসের নেই। বিশ্বের তেল উৎপাদনের অর্ধেক আসে ওপেক প্লাস দেশগুলোর কাছ থেকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024