শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পুষ্পা টু’র প্রিমিয়ারে ভক্তের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ পড়া হয়েছে

প্রিয় তারকার জন্য মাঝে মধ্যেই ভক্তদের পাগলামি করতে দেখা যায়। এতে প্রায়ই বিব্রতকর অবস্থায় পড়েন তারকারাও। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা! ভক্তদের অতিরিক্ত হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান এক নারী।

এ ঘটনায় গত শনিবার এক সংবাদ সম্মেলনে আল্লু অর্জুন নিহতের পরিবারের কাছে ক্ষমা চান। শুধু তাই নয় নিহত সেই নারীর পরিবারকে আর্থিক সাহায্য করেছেন আল্লু অর্জুন। জানা গেছে, অনুরাগীর পরিবারকে ২৫ লাখ রুপি দিয়েছেন অভিনেতা। শুধু তাই নয়, মৃত নারীর ৯ বছরের সন্তান, যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, তার চিকিৎসার দায়িত্বও নিয়েছেন অভিনেতা।

এবার হায়দরাবাদ পুলিশ এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। ভারতীয় গণমাধ্যমের খবর, পুলিশ যে তিনজনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে একজন সন্ধ্যা থিয়েটারের মালিক এম সন্দীপ, একজন ম্যানেজার এম নাগার্জু এবং একজন নিরাপত্তা প্রধান গন্ধকাম বিজয় চন্দর। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে।

শুধু পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনাই নয়, ‘পুষ্পা টু’ মুক্তিকে কেন্দ্র করে আরও বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তেলেঙ্গানার একটি সিনেমা হলে ‘পুষ্পা টু’ না দেখানোয় হল মালিককে মারধরের হুমকি দেওয়া হয়েছে। এমনকি খোদ ছবির পরিচালক সুকুমারকে মারধরের হুমকি দেন ক্ষত্রিয় কর্ণি সেনার প্রধান রাজ শেখাওয়াত।

এদিকে, মুক্তির মাত্র ৪ দিনে ভারতীয় বক্সঅফিসে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেছে ‘পুষ্পা টু’। বলিউড মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির দিন থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত এই সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫৮৫ কোটি রুপি। যেখানে বিশ্বব্যাপী ‘পুষ্পা টু’র আয় এখন পর্যন্ত ৭৫০ কোটি রুপি।

এ ছাড়াও একই দিনে দুটি ভাষায় ৫০ কোটি রুপির বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে ‘পুষ্পা টু’। মাত্র ৪ দিনে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে প্রায় ৬০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024