শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিপিএল উদ্বোধনী আয়োজনে গাইবেন আসিফ আকবর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ পড়া হয়েছে

ক্রিকেটপ্রেমীদের কাছে ‘বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ’ শিরোনামের এ গানটি খুবই জনপ্রিয়। ২০০৪ সালে বিশ্বকাপে ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে এটি গেয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

এরপর ২০১৯ সালের বিশ্বকাপে আবারও গেয়েছিলেন ‘প্রাণে প্রাণে আওয়াজ তোল’ শিরোনামের আরও একটি গান। ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে, এবারের বিপিএল উদ্বোধনী আয়োজনে গাইবেন আসিফ আকবর।

এ বিষয়ে বিসিবির থেকে নিশ্চিত করা হলেও, আসিফের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এ আসরকে আকর্ষণীয় করতে অনেক নতুনত্ব আনার চেষ্টা করছে বিসিবি। এরই মধ্যে ঘটা করে উন্মোচন করা হয়েছে বিপিএলের মাসকট ও থিম সং। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ব্যবহৃত গ্রাফিতি ও স্লোগান থাকবে বিপিএলে।

জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। থাকছে তিন দিনের সংগীত উৎসব। আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম তিন পর্বে অনুষ্ঠিত হবে এ উদ্বোধনী আয়োজন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024