শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আসাদউল্লাহকে অব্যাহতি, জনতা ব্যাংকের পর্ষদে আওয়াল-খবির

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ পড়া হয়েছে

জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে মোহাম্মদ আসাদউল্লাহকে অব্যাহতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।একই সঙ্গে আব্দুল আওয়াল সরকার এবং একেএম খবির উদ্দিন চৌধুরীকে পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গতকাল (৯ ডিসেম্বর) স্বাক্ষরিত এ সংক্রান্ত তিনটি পৃথক নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাগুলোতে স্বাক্ষর করেন উপসচিব আফছানা বিলকিস।

আসাদউল্লাহকে অব্যাহতি দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে মোহাম্মদ আসাদউল্লাহকে প্রত্যাহার করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আব্দুল আউয়াল সরকার ও একেএম খবির উদ্দিন চৌধুরীকে ব্যাংকটির পরিচালক করার সংক্রান্ত আদেশে বলা হয়েছে, জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদে আব্দুল আউয়াল সরকারকে তার যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে নিয়োগের লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর বিধান মোতাবেক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হলো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024