শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চোটে পড়ে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে আর্জেন্টাইন তারকা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ পড়া হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যামের আর্জেন্টাইন তারকা ক্রিশ্চিয়ান রোমেরো ইনজুরিতে ছিটকে গেছেন। বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডারকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে নতুন চোটের কারণে।

চেলসির বিপক্ষে রোববারের (০৮ ডিসেম্বর) ম্যাচে পাঁচ ম্যাচ পর দলে ফিরেছিলেন রোমেরো। কিন্তু ম্যাচের ১৫ মিনিটের মাথায় তিনি চোট পেয়ে মাঠ ছাড়েন। প্রথমে ধারণা করা হয়েছিল, আগের আঙুলের চোটই ফিরে এসেছে। তবে সাংবাদিক গাস্তন এদুলের তথ্য অনুযায়ী, এটি নতুন মাংসপেশির চোট এবং তাকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। ফলে ২০২৪ সালের বাকি অংশে আর খেলতে পারবেন না তিনি।

টানা তিনটি প্রিমিয়ার লিগ ম্যাচে জয়হীন টটেনহ্যামের জন্য রোমেরোর এই চোট বড় ধাক্কা। ১৫ ম্যাচ শেষে মাত্র ২০ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের ১১তম স্থানে অবস্থান করছে।

আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগে রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে আনজে পোস্টেকোগলুর দল, এরপর রোববার তাদের প্রতিপক্ষ সাউদাম্পটন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024