শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পিপিপিতে অবকাঠামো উন্নয়নে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ পড়া হয়েছে

সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে অতিরিক্ত অর্থায়নে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার ( ৯ ডিসেম্বর) এই ঋণ অনুমোদন দেয় সংস্থাটির বোর্ড। এডিবির ঢাকা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এডিবি কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেছেন, প্রকল্পটি বাংলাদেশকে বেসরকারি খাতের অর্থায়নে অনুঘটক হিসেবে কাজ করবে। অবকাঠামোগত উন্নয়নের ঘাটতি মোকাবেলায় সরকারী অর্থায়নের ওপর চাপ কমাতে এবং আরও কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম করবে। বাংলাদেশের জন্য ঋণটি লিঙ্গ এবং জলবায়ু পরিবর্তনের উপর দৃঢ় ফোকাসসহ, পিপিপি সংগঠনের মাধ্যমে টেকসই বেসরকারি বিনিয়োগকে সমর্থন করবে। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের আর্থিক ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক পরিবর্তন এবং সাম্প্রতিক রাজনৈতিক ক্রান্তিকাল অতিবাহিত করছে। একটি রূপান্তরমূলক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের অবকাঠামো উন্নয়ন, প্রাথমিকভাবে সরকারী খাতের মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু এ ক্ষেত্রে সীমিত সম্পদ এবং বাস্তবায়ন সীমাবদ্ধতার কারণে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সরকারকে। অবকাঠামো বিনিয়োগের একটি প্রধান বাধা হল স্থানীয় বাজারে দীর্ঘমেয়াদী ঋণ তহবিলের ঘাটতি। এডিবির ঋণের লক্ষ্য হল বিআইএফএফএলকে দীর্ঘমেয়াদী অর্থায়ন প্রদান করা। এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে এমন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলো সমাপ্ত করার সুবিধা দেওয়ার মাধ্যমে অর্থায়নের ঘাটতি পূরণ করা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024