শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ পড়া হয়েছে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে টাইগারদের। তাই সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচের জয়ের বিকল্প নেই মিরাজ বাহিনীর সামনে। বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) রাত ৮টায় মাঠে নামবে দুই দল।

প্রথম ম্যাচে আগে ব্যাট করে ২৯৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৪ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

তাই দ্বিতীয় ম্যাচের একাদশে যে পরিবর্তন আসবে তা নিশ্চিতভাবেই বলা যায়। এই ম্যাচে টাইগার একাদশে ‍দুটি পরিবর্তন দেখা যেতে পারে। সেটি হলো বোলিং লাইন। প্রথম ম্যাচে নিজের সেরাটা দিতে পারেনি স্পিনার রিশাদ হোসেন। ৯ ওভার বল করে ৪৯ রান করে খরচ ১ উইকেট শিকার করেন তিনি।

তবে ইনিংসের মাঝের দিকে শাই হোপ ও রার্দারফোর্ডের জুটি ভাঙতে পারেননি মিরাজ ও রিশাদ। অধিনায়ক ও ব্যাটার হিসেবে মিরাজ একাদশে থাকলেও বাদ পড়তে পারেন রিশাদ। তার জায়গায় সুযোগ পেতে পারেন আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করা বাঁহাতি নাসুম আহমেদ।

এ ছাড়াও প্রথম ম্যাচে একজন বাঁহাতি পেসারের অভাব ভালোভাবেই টের পেয়েছেন টাইগাররা। তাই দ্বিতীয় ম্যাচে সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম। আর জায়গা হারাতে পারেন তরুণ নাহিদ রানা।

কারণ, প্রথম ম্যাচে বল হাতে সেইভাবে আলো ছড়াতে পারেননি তিনি। ৮ ওভার ৪ বল করতে ১ উইকেট শিকার করতে খরচ করেছেন ৫০ রান। বাংলাদেশ দলের বাকি নয় পজিশন অপরিবর্তিত থাকার সম্ভাবনায় বেশি।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024