পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিং অনুযায়ী ইউনিয়ন ক্যাপিটালের দীর্ঘমেয়াদী ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৪’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।