শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কাশিমপুরে পোশাক কারখানায় কোটি টাকার মালামাল লুট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুর এলাকায় একটি পোশাক কারখানায় মেশিন ও কাপড়সহ প্রায় এক কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কাশিমপুরের সারদাগঞ্জের ‘মা-বাবার দোয়া এন্টারপ্রাইজ’ নামের একটি মিনি পোশাক কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে।

কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মনির হোসেনসহ দুজন পার্টনার পোশাক তৈরির জন্য ওই কারখানা ভাড়া নেন। এখানে দুই-তিন বছর ধরে দেড় শতাধিক শ্রমিক কাজ করে। তারা বর্তমানে গাজীপুরের শ্রীপুর এলাকার পোস্টার অ্যাপারেলস লি. নামের একটি কারখানার সাব কন্ট্রাকের কাজ নেয়।

বুধবার রাতে ৭০ লাখ টাকার পোশাক শিপমেন্ট করার কথা। এর আগেই মঙ্গলবার রাতে পোস্টার অ্যাপারেলস কারখানার ডিজিএম লিটনসহ ১০-১৫ জন লোক এসে শিপমেন্টের পোশাকসহ সব মেশিনপত্র নিয়ে যায়। মনির হোসেনসহ পার্টনারে থাকা দুইজন মালিককে অফিসের ভেতর জিম্মি করে তারা এ ঘটনা ঘটায়।

মনির হোসেন জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে লিটনসহ ১০-১৫ জনের একটি দল ওই কারখানায় হানা দিয়ে কারখানার নিরাপত্তা কর্মীসহ আমাদের মারধর করে বেঁধে ফেলে। পরে কারখানা থেকে ফেব্রিকস, কাটিং মেশিন, সুইং মেশিন ও ওভার লকিং মেশিনসহ প্রায় এক কোটি টাকার মূল্যবান মালামাল লুট করে। পরে লুট করা মালামালগুলো কাভার্ডভ্যানে তুলে নিয়ে যায়। শ্রমিকরা সকালে কাজে যোগদান করতে এসে দেখে তাদের কাজের মেশিনপত্র নেই।

রোজিনা নামের এক শ্রমিক জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত আমরা মেশিনে কাজ করেছি। আজ (বুধবার) আমাদের বেতন দেওয়ার কথা ছিল; কিন্তু অফিসে এসে দেখি কোনো মেশিনপত্র নেই।

ভবনের মালিক জহির উদ্দিন জানান, আমি মনির হোসেনকে ৩৩টি মেশিনসহ এ ভবন ভাড়া দেই। আজ সকালে খবর পেয়ে এসে দেখি আমার মেশিনসহ ভেতরে থাকা কোনো মেশিন নেই। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কারখানা কর্তৃপক্ষ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024