শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ঢাকায় নতুন শাখা উদ্বোধন করলো যমুনা ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ পড়া হয়েছে

যুগোপযোগী ও আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌছে দেয়ার প্রত্যয় নিয়ে ঢাকার সাংস্কৃতিক কেন্দ্র ধানমন্ডির সাত মসজিদ রোডে উদ্বোধন করা হলো যমুনা ব্যাংকের ১৬৯তম “সাত মসজিদ রোড শাখা”।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, শাহিন মাহমুদ, রেদোয়ান-উল করিম আনসারী, স্বতন্ত্র পরিচালক আব্দুর রহমান সরকার, মোঃ আব্দুল জব্বার চৌধুরী, এম. মুর্শিদুল হক খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। এছাড়াও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ, প্রধান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024