শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যে কারণে মোদির সঙ্গে দেখা করল কাপুর পরিবার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছে বলিউডের কাপুর পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সদস্যরাই জানিয়েছেন খবরটি।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে পৃথকভাবে নেটদুনিয়ায় ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান নীতু কাপুর, রণবীর কাপুর, কারিনা কাপুরসহ পরিবারের সদস্যরা। এদিকে ছবিগুলো ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের প্রশ্ন, হঠাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে কেন দেখা করলেন তারা?

ভারতীয় গণমাধ্যমগুলোর সূত্র অনুযায়ী, পৌরাণিক, ইতিহাস, দেবদেবী নির্ভর ভারতীয় সিনেমাকে প্রথম প্রাপ্তবয়স্ক করে গড়ে তুলে আন্তর্জাতিক মানে রূপ দেন রণবীর-কারিনার দাদু রাজ কাপুর। গত ১০ ডিসেম্বর সেই ‘দাদু’র ১০০ বছর জন্মবার্ষিকীতে আয়োজিত আরকে ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানাতে মুম্বাই থেকে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন নীতু কাপুর, কারিনা কাপুর, কারিশমা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, সাইফ আলী খান, ঋদ্ধিমা কাপুর সাহনি ও তার স্বামী ভারত সাহনি, রিমা জৈন এবং স্বামী মনোজ জৈন, তাদের ছেলে আরমান।

জানা গেছে, আগামী ১৪ ডিসেম্বর জন্মশতবর্ষ পূর্ণ হবে রাজ কাপুরের। এ উপলক্ষে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতব্যাপী এক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত সেই বিশিষ্ট অভিনেতার ১০টি প্রথম সারির সিনেমা দেখানো হবে দেশের ৪০টি শহরের ১৩৫টি প্রেক্ষাগৃহে।

যৌথভাবে রাজ কাপুর সিনেমা উৎসবের আয়োজন করেছে কিংবদন্তি অভিনেতা-পরিচালক-প্রযোজক রাজ কাপুরের তৈরি আরকে ফিল্মস, ফিল্ম হেরিটেড ফাউন্ডেশন, এনএফডিসি এবং ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া।

উৎসবের থিম নাম দেওয়া হয়েছে— ‘সেলিব্রেটিং দ্য সেন্টেনারি অব দি গ্রেটেস্ট শোম্যান’। সিনেমাগুলো দেখানো হবে পিভিআর-আইনক্স এবং সিনেপলিসে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024