শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিরিয়ায় তুরস্কের বিমান হামলা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ পড়া হয়েছে

সিরিয়ার উত্তরাঞ্চলের মানবিজে অবস্থিত তিশরিন বাঁধকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তুরস্ক।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিরিয়ার কুর্দি গণতান্ত্রিক বাহিনীর (এসডিএফ) সঙ্গে সম্পর্কিত জ্বালানি বিভাগের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মেহের নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের সীমান্ত থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত তিশরিন বাঁধ মূলত বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। বিমান হামলার পর সিরিয়ার উত্তর ও পূর্বের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এসব এলাকায় মানবিক বিপর্যয় ঠেকাতে এবং উত্তর ও পূর্ব সিরিয়ায় গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় অবিলম্বে সেখানে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে জ্বালানি বিভাগ।

প্রসঙ্গত, বিদ্রোহীদের মাত্র ১২ দিনের ‘ঝোড়ো’ অভিযানে গত রোববার সিরিয়ায় দীর্ঘ ৫৪ বছরের পারিবারিক শাসনের পতন ঘটেছে। বিদ্রোহীদের কাছে হেরে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024