শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে : সারজিস আলম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ পড়া হয়েছে

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে বলেই খুনিদের নামে মিছিল ও স্লোগান হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ ফোরামের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, অনেক ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানেও ব্যক্তিস্বার্থের জন্য অনেকে কাজ করছেন। এ পরিস্থিতি উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে উত্তরবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024