শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ধানের বস্তার নিচে লুকানো ৪০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ পড়া হয়েছে

রাজধানীর কমলাপুর এলাকা থেকে একটি পিকআপের পেছনে ধানের বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম- মো. হানিফ মিয়া (৩০)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় কমলাপুর রেলস্টেশন ডিপোর সামনে অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার ডিবি পুলিশের খিলগাঁও জোনাল টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশে কমলাপুর রেলস্টেশন ডিপোর সামনে পাকা রাস্তার ওপর তিনজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে টিমটি দুপুর সাড়ে ১২টায় সেখানে পৌঁছালে তিনজন ব্যক্তিকে একটি পিকআপ গাড়িসহ অবস্থান করতে দেখতে পায়।

ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুজন কৌশলে সেখান থেকে পালিয়ে যায় ও তখন হানিফ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় হানিফের দেখানো মতে পিকআপ গাড়িটির পিছনে ২০ বস্তা ধানের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১৬ প্যাকেট গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ৪০ কেজি এবং আনুমানিক মূল্য আট লাখ টাকা।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যান এবং মাদক লুকানোর কাজে ব্যবহৃত ২৪ বস্তা (২০ মণ) ধানও জব্দ করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত একজন ও পলাতক দুইজনসহ মোট তিনজনের বিরুদ্ধে ডিএমপির মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত হানিফ এবং পলাতকরা জব্দকৃত গাঁজা গাড়িযোগে পরিবহন করে বেচা-কেনার জন্য ওই স্থানে অবস্থান করছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024