শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যে কারণে রোববার ৫টার পরেও ব্যাংক খোলা রাখার অনুরোধ মন্ত্রণালয়ের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ পড়া হয়েছে

২০২৫ সালে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে রোববার (১৫ ডিসেম্বর)। ওইদিন নির্ধারিত সময়ের পরেও ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক।

চিঠিতে বলা হয়, হজের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার শেষ হবে। হজযাত্রীদের সুবিধার্তে ওইদিন হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাগুলো অফিস সময়ের পরেও খোলা রাখা প্রয়োজন।যতক্ষণ হজের অর্থ জমাদানকারী থাকেন, ততক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানায় ধর্ম মন্ত্রণালয়।

শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব বলেন, হজের নিবন্ধন যাতে শেষ সময়ে আটকে না যায়- সেজন্য আমরা এ চিঠি দিয়েছি।

তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে শুক্রবার দুপুরে গণমাধ্যমকে জানান বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক শাহরিয়ার সিদ্দিক।

আগামী বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। শুক্রবার দুপুর পর্যন্ত হজে যেতে প্রাথমিক নিবন্ধন করেছেন ৪ হাজার ৬৩৫ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৫১ হাজার ২৯০ জন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024