শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

২৪ ঘণ্টার মধ্যে ইসকন নিষিদ্ধের দাবি আইনজীবীদের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ পড়া হয়েছে

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসকন নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত সন্ত্রাসীদের অনতি বিলম্বে গ্রেফতার ও জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ভয়েজ অব ল’ইয়ার্স অব বাংলাদেশের নেতারা।

শুক্রবার সকালে ‘ঢাকা-চট্টগ্রাম আইনজীবীদের রোড মার্চ’ শেষে সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ভয়েজ অব ল’ইয়ার্স অব বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ সভাপতির বক্তব্যে বলেন, ‘ভারত সাম্রাজ্যবাদী দেশ, আগ্রাসী দেশ। তারা সিকিমকে দখল করে নিয়েছে। বাংলাদেশও দখল করে নিতে চায়। তাই তারা উসকানি দিচ্ছে। তাদের ফাঁদে পা দিবেন না। ইসকন নিষিদ্ধ করতে হবে অন্যথায় আমাদের আন্দোলন চলবেই চলবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের এক অস্থিতিশীল পরিবেশে হিংসাত্মক রাজনীতির রোষানলে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সন্ত্রাসীদের দ্বারা সৃষ্ট সাম্প্রদায়িক হামলায় নির্মমভাবে নিহত হয়েছেন আইনজীবী মো. সাইফুল ইসলাম আলিফ। এই লোমহর্ষক বর্বরোচিত হত্যার বিচারের দাবিতেই আইনজীবীদের ঢাকা টু চট্টগ্রাম রোড মার্চ। ইসকনের সন্ত্রাসী খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে ভয়েজ অব ল’ইয়ার্স দেশবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি ইসকনকে বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাচ্ছে।

তারা আরও বলেন, বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, উপজাতি সকলেই ইসকনকে নিষিদ্ধ করার আওয়াজ তুলছে। ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে তাণ্ডব, ভাঙচুর ও জাতীয় পতাকা পুড়িয়ে বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্বের প্রতি ইসকনের দাঙ্গাবাজদের যোগসাজস ও উসকানি স্পষ্ট।

চট্টগ্রাম জর্জ কোর্টের সাবেক এপিপি অ্যাডভোকেট মুহাম্মদ শামসুল আলম বলেন, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল ইসকন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসকন নিষিদ্ধের দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদের আন্দোলন চলমান থাকবে।

আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন, ইসকন এ দেশে জঙ্গিবাদী কার্যক্রম চালাতে চাচ্ছে আর ভারতীয় মিডিয়া তাতে উসকানি দিচ্ছে। আমাদের ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024