শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডিবি পরিচয়ে তুলে নিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দিনের আলোতে উপজেলার সবচেয়ে বড় বাজার থেকে এক যুবককে তুলে নিয়ে নগদ, বিকাশে টাকা ও ২ টি মোবাইল নিয়ে মারধর করে নির্জন স্থানে ফেলে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম কালাছড়া গ্রামের মৃত আব্দুল রহমান ভূঁইয়ার ছেলে মো. শাহীন আলম ভূঁইয়া (৩৫)। শনিবার বিজয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

এতে বলা হয়, শুক্রবার বিকাল তিনটার দিকে উপজেলার আউলিয়া বাজার থেকে ডিবি পরিচয়ে কালো গাড়িতে অপরিচিত ৮/৯ জনের একটি দল ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর করে নগদ ৮০ হাজার টাকা, ৩ লাখ টাকার মুক্তিপণ দাবি করে মারধর করে বিকাশে ৫০ হাজার টাকা আনায়।এছাড়া দুটি মোবাইল নিয়ে রাত ৭ টার দিকে উপজেলার লইসকার বিলে তাকে ফেলে রেখে চলে যান।

ভুক্তভোগী শাহীন আলম ভূঁইয়া জানান, তার বোন পপি আক্তারের কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়ে আউলিয়া বাজারে আসলে একজন তাকে বলে হাইয়েস থেকে ডাকছে। সে এগিয়ে গেলে হঠাৎ গাড়ি থেকে টান দিয়ে তুলে দরজা লাগিয়ে দ্রুত গতিতে গাড়ী চলে যায়। তখন তার চোখ বেঁধে শরীর তল্লাশি করে দুইটি মোবাইল ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে প্রাণে রক্ষার জন্য মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করে।

ভুক্তভোগী বলেন, আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আমাকে প্রচণ্ড মারধর করে। পরে বাধ্য হয়ে পরিচিত এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে তাদের ৫০ হাজার টাকা নিয়ে তাদের দেয়। তখন তারা আমাকে লইসকা বিলের ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটির কাছে ফেলে চলে যায়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. রওশন আলী জানান, আউলিয়া বাজার থেকে এক যুবককে তুলে নিয়ে টাকা ও মোবাইল ছিনতাই করার ঘটনার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশের একটি টিম কাজ শুরু করছে। ঘটনা উদঘাটন করে প্রয়োজীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024