শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বড়দিনের আগেই বড় খবর দিলেন কোয়েল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ পড়া হয়েছে

বড়দিনের আগেই বড় খবর। স্বাভাবিকভাবেই খুশির জোয়ার কোয়েল-রানে পরিবারে। লক্ষ্মী এলো ঘরে। চওড়া হাসি প্রযোজকের মুখে। পুত্রসন্তান ছিলই। এবার মেয়ের মা হলে টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সঙ্গে এই খবর শেয়ার করে নেন অভিনেত্রী এবং তার প্রযোজক স্বামী নিসপাল সিংহ রানে।

পূজার সময় প্রথম প্রকাশ্যে আসে— ফের মা হচ্ছেন রুপালি পর্দার ‘মিতিন মাসি’। তখন থেকেই যেন রঞ্জিত মল্লিক ও রানে পরিবারে ‘কাউন্ট ডাউন’ শুরু। অধীর অপেক্ষায় ছিলেন নায়িকার ভক্ত-অনুরাগীরাও। খবর— ভালো আছেন কোয়েল ও সদ্যোজাত কন্যা।

সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তান হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বাংলা বিনোদন দুনিয়ার তারকারা উচ্ছ্বসিত। গত বছর প্রযোজক-অভিনেতা জিৎ দ্বিতীয়বার বাবা হয়েছেন। তার ঘরে পুত্রসন্তান এসেছে। কোয়েলের কোলে মেয়ে আসতেই তিনি খুশি। নিসপাল-কোয়েলের শেয়ার করে নেওয়া পোস্টে তিনি শুভেচ্ছা জানিয়েছেন তার অধিকাংশ হিট ছবির নায়িকাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমেই সদ্যোজাত ও কোয়েলকে শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারও এক পুত্রের পর এক কন্যা। স্বাভাবিকভাবেই কোয়েলের খুশি অনুভব করতে পারছেন তিনি।

একইভাবে খুশি ছড়িয়ে দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি লিখেছেন—আমি খুব খুশি। কন্যাসন্তানের গর্বে গর্বিত মা-বাবাকে আন্তরিক শুভেচ্ছা। আর সবে যে পৃথিবীতে এলো সেই সদ্যোজাত কন্যাকে এক রাশ ভালোবাসা ও আশীর্বাদ। অভিনেত্রী মিমি চক্রবর্তী, প্রযোজক মহেন্দ্র সোনি, গায়িকা আকৃতি কক্কর, অভিনেত্রী ইশা সাহা, ঐন্দ্রিলা সেন, ঋদ্ধিমা সেন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

চলতি বছর দেবীপক্ষের শুরুতেই দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছিলেন নায়িকা। তাদের পরিবার বড় হচ্ছে। দ্বিতীয়বার মা হতে চলেছেন কোয়েল। স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে লিখেছিলেন—পরিবার বড় হতে চলেছে। শিগগিরই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।

উল্লেখ্য, ২০২০ সালে অতিমারীতে মে মাসে কোয়েলের পুত্র কবীরের জন্ম। সেই বছর মহাষ্টমীর দিন ছেলের নাম ঠিক করেন। অনুরাগীদের সঙ্গে সেই নাম শেয়ার করে নেন কোয়েল। ঠিক চার বছরের মাথায় ফের দ্বিতীয়বার মা কোয়েল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024