শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশের কনসাল জেনারেলের সঙ্গে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের সাক্ষাৎ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ পড়া হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মোঃ মাইনুল কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা যেসব সমস্যা মোকাবেলা করছেন এবং ইসলামী ব্যাংক প্রবাসীদের জন্য ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরনে যেসব সুযোগ সুবিধা প্রদান করছে সে বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সৌদি আরবে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর আলম ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফুল আলমসহ ব্যাংকের সৌদি আরব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024