শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রূপালী ব্যাংকে এমডি পদে নিয়োগ পেয়েছেন ওয়াহিদুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ পড়া হয়েছে

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন শেষে শিগগিরই তিনি রুপালী ব্যাংকে যোগদান করবেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বৃহস্পতিবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

যুগ্ম সচিব মীনাক্ষী বর্মণের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, ওয়াহিদুল ইসলামকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, ১৯৯৮ সালে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন মো. ওয়াহিদুল ইসলাম। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে ব্যাংকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর জেনারেল ম্যানেজার থাকাকালে ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেন তিনি। সোনালী ব্যাংকে বদলি হওয়ার পর সর্বশেষ তিনি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024