শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সুখবর দিলেন কোয়েল মল্লিক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ পড়া হয়েছে

কন্যা সন্তান মা হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার (১৪ ডিসেম্বর) সকালেই তাদের পরিবারে নতুন অতিথি আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সন্তানের আগমনের খবর জানিয়ে একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল।

পোস্টকার্ড শেয়ার করে অভিনেত্রী লিখেন, আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।

সামাজিকমাধ্যমে এই পোস্ট দেয়ার সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হন এই অভিনেত্রী। অভিনেতা-অভিনেত্রী থেকে সকলেই তাকে অভিনন্দন জানাতে থাকেন।

এর আগে দুর্গাপূজার মহালয়ার দিন পরিবারে নতুন অতিথি আগমনের খবর জানিয়েছিলেন অভিনেত্রী। বছর শেষে কোলজুড়ে এলো তার দ্বিতীয় সন্তান।

প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী কোয়েল। পুত্রসন্তান কবীরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিকমাধ্যমে শেয়ার করতেন কোয়েল। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি শেয়ার করেননি অভিনেত্রী। বিষয়টি একেবারেই পারিবারিক রেখেছিলেন কোয়েল ও তার স্বামী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024